দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি ‘প্রবাসী মেলা’ উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন শেষে টিটিসি সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

আরও পড়ুন, সাতক্ষীরায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন

আলোচনা সভায় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব এবং বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাস ফেরত কর্মীরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসি ইন্সট্রাক্টর সাইদুর রহমান।

বিষয় : দিবস রেমিট্যান্স নেত্রকোণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি ‘প্রবাসী মেলা’ উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন শেষে টিটিসি সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

আরও পড়ুন, সাতক্ষীরায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন

আলোচনা সভায় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব এবং বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাস ফেরত কর্মীরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসি ইন্সট্রাক্টর সাইদুর রহমান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত