দৈনিক সংবাদ দিগন্ত

নতুন বছরে শুরুতেই পরীমণির উপহার ‘গোলাপ’

নতুন বছরে শুরুতেই পরীমণির উপহার ‘গোলাপ’
পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে ভক্তদের। হঠাৎই সুখবর মিললো, আর অপেক্ষা নয় নতুন বছরের শুরুতেই দর্শকদের ‘গোলাপ’ উপহার দিবেন জনপ্রিয় এ নায়িকা।‘গোলাপ’ নামের নুতন সিনেমাটি নির্মাণের ঘোষণার পর প্রায় ১১ মাস কেটে গেলেও কাহিনি জটিলতায় শুটিং শুরু হয়নি। যা পরীমণি ভক্তদের মন ভেঙে দিয়েছিল। তবে অবশেষে সেই সিনেমা নির্মাণের জট খুলতে শুরু করেছে।

সিনেমাটির নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহুদিনের অপেক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই আসছে ক্যামেরার সামনে। সিনেমায় চিত্রনায়িকা পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব।জানা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে ছিল গল্প সংশ্লিষ্ট জটিলতা। গল্পের কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল, যা নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন বছরে শুরুতেই পরীমণির উপহার ‘গোলাপ’

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে ভক্তদের। হঠাৎই সুখবর মিললো, আর অপেক্ষা নয় নতুন বছরের শুরুতেই দর্শকদের ‘গোলাপ’ উপহার দিবেন জনপ্রিয় এ নায়িকা।‘গোলাপ’ নামের নুতন সিনেমাটি নির্মাণের ঘোষণার পর প্রায় ১১ মাস কেটে গেলেও কাহিনি জটিলতায় শুটিং শুরু হয়নি। যা পরীমণি ভক্তদের মন ভেঙে দিয়েছিল। তবে অবশেষে সেই সিনেমা নির্মাণের জট খুলতে শুরু করেছে।

সিনেমাটির নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহুদিনের অপেক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই আসছে ক্যামেরার সামনে। সিনেমায় চিত্রনায়িকা পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব।জানা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে ছিল গল্প সংশ্লিষ্ট জটিলতা। গল্পের কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল, যা নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত