দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

দুই নতুন মুখের সংযোজন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সবচেয়ে বড় চমক ম্যাথিউ কুনেমান। এই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আছেন। ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট।প্রত্যাশিতভাবেই দলে আছেন প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। কুনেমান ছাড়াও দলে চমক আছে আরও একটা। ইনজুরি শঙ্কা থাকলেও টিম ডেভিডও জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন মিচ ওয়েন, শন অ্যাবট ও জশ ফিলিপ। ফিলিপ না থাকায় দলে একমাত্র নিয়মিত উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস।

আরো পড়ুন  , বছরের প্রথম ম্যাচেও মাঠে দেখা যাবে না এমবাপেকে

 তবু বাঁহাতি স্পিনার হওয়ায় উপমহাদেশের পিচে তাকে গুরুত্বপূর্ণ ভাবছে দল। ২০২৫ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফরে তিনি ভালো করেছিলেন।অ্যাডাম জাম্পা দলে থাকা অন্য প্রধান স্পিনার। নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘টি-টোয়েন্টি দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তাই শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া গেছে’।কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই জানান, কামিন্স, হেইজেলউড ও ডেভিড বিশ্বকাপে খেলতে পারবেন বলে তারা আশাবাদী। কামিন্সকে শেষ দুটি অ্যাশেজ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। হেইজেলউড পুরো সিরিজে খেলেননি। ডেভিড বিশ্বকাপের প্রস্তুতিতে বিগ ব্যাশের বাকি অংশ খেলবেন না।

বিষয় : বিশ্বকাপ টি-টোয়েন্টি নতুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুই নতুন মুখের সংযোজন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সবচেয়ে বড় চমক ম্যাথিউ কুনেমান। এই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আছেন। ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট।প্রত্যাশিতভাবেই দলে আছেন প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। কুনেমান ছাড়াও দলে চমক আছে আরও একটা। ইনজুরি শঙ্কা থাকলেও টিম ডেভিডও জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন মিচ ওয়েন, শন অ্যাবট ও জশ ফিলিপ। ফিলিপ না থাকায় দলে একমাত্র নিয়মিত উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস।

আরো পড়ুন  , বছরের প্রথম ম্যাচেও মাঠে দেখা যাবে না এমবাপেকে

 তবু বাঁহাতি স্পিনার হওয়ায় উপমহাদেশের পিচে তাকে গুরুত্বপূর্ণ ভাবছে দল। ২০২৫ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফরে তিনি ভালো করেছিলেন।অ্যাডাম জাম্পা দলে থাকা অন্য প্রধান স্পিনার। নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘টি-টোয়েন্টি দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তাই শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া গেছে’।কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই জানান, কামিন্স, হেইজেলউড ও ডেভিড বিশ্বকাপে খেলতে পারবেন বলে তারা আশাবাদী। কামিন্সকে শেষ দুটি অ্যাশেজ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। হেইজেলউড পুরো সিরিজে খেলেননি। ডেভিড বিশ্বকাপের প্রস্তুতিতে বিগ ব্যাশের বাকি অংশ খেলবেন না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত