দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

বছরের প্রথম ম্যাচেও মাঠে দেখা যাবে না এমবাপেকে

বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির

শীতকালীন বিরতির পর আবার মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করবে দলটি। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির। হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচে পাওয়া যাবে না।ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ফরোয়ার্ড এমবাপের হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ।

আরো পড়ুন , রাষ্ট্রীয় শোকের মধ্যে আতশবাজি, তামিম ইকবালের ক্ষোভ

তাদের প্রতিবেদনে বলা হয়, এমবাপে কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টের চোট নিয়ে খেলছিলেন। শুরুতে চোটটিকে গুরুতর মনে না করলেও বুধবার সকালে করা এমআরআই স্ক্যানে লিগামেন্টে সমস্যা ধরা পড়ে।চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে এমবাপের অন্তত তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। ফলে আগামী ২১ থেকে ৩০ দিনের মধ্যে মাঠে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার। সাম্প্রতিক ম্যাচগুলোতে গতি বাড়াতে গিয়ে তিনি নিজেকে সীমাবদ্ধ মনে করছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : ম্যাচ দুঃসংবাদ এমবাপে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বছরের প্রথম ম্যাচেও মাঠে দেখা যাবে না এমবাপেকে

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

শীতকালীন বিরতির পর আবার মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করবে দলটি। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির। হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচে পাওয়া যাবে না।ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ফরোয়ার্ড এমবাপের হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ।

আরো পড়ুন , রাষ্ট্রীয় শোকের মধ্যে আতশবাজি, তামিম ইকবালের ক্ষোভ

তাদের প্রতিবেদনে বলা হয়, এমবাপে কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টের চোট নিয়ে খেলছিলেন। শুরুতে চোটটিকে গুরুতর মনে না করলেও বুধবার সকালে করা এমআরআই স্ক্যানে লিগামেন্টে সমস্যা ধরা পড়ে।চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে এমবাপের অন্তত তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। ফলে আগামী ২১ থেকে ৩০ দিনের মধ্যে মাঠে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার। সাম্প্রতিক ম্যাচগুলোতে গতি বাড়াতে গিয়ে তিনি নিজেকে সীমাবদ্ধ মনে করছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত