দৈনিক সংবাদ দিগন্ত

ডলার সংকটের প্রভাবে আবার স্বর্ণের বাজার চড়া

ডলার সংকটের প্রভাবে আবার স্বর্ণের বাজার চড়া
ভরিতে ৪ হাজার ২০০ টাকা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী—

           ২২ ক্যারেট: ভরি ২,৩২,০৫৫ টাকা

          ২১ ক্যারেট: ভরি ২,২১,৪৯৯ টাকা

          ১৮ ক্যারেট: ভরি ১,৮৯,৮৯০ টাকা

          সনাতন পদ্ধতি: ভরি ১,৫৬,৮৮১ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—

          ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৯৪৯ টাকা

          ২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭১৫ টাকা

          ১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৮৯৯ টাকা

          সনাতন পদ্ধতি: ভরি ৩,৬৭৪ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারের চাহিদার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।

বিষয় : স্বর্ণ রেকর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডলার সংকটের প্রভাবে আবার স্বর্ণের বাজার চড়া

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী—

           ২২ ক্যারেট: ভরি ২,৩২,০৫৫ টাকা

          ২১ ক্যারেট: ভরি ২,২১,৪৯৯ টাকা

          ১৮ ক্যারেট: ভরি ১,৮৯,৮৯০ টাকা

          সনাতন পদ্ধতি: ভরি ১,৫৬,৮৮১ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—

          ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৯৪৯ টাকা

          ২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭১৫ টাকা

          ১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৮৯৯ টাকা

          সনাতন পদ্ধতি: ভরি ৩,৬৭৪ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারের চাহিদার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত