যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) সকালে মগবাজার কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা এতে অংশ নেন।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন সম্মিলিতভাবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
আরও পড়ুন, স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার
কুচকাওয়াজ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ইউএনও মোঃ শাহীন দেলোয়ার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন