দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

গাজীপুরে অস্ত্রের গোপন আস্তানায় অভিযান

গাজীপুরে অস্ত্রের গোপন আস্তানায় অভিযান
গাজীপুরে অস্ত্রের গোপন আস্তানায় অভিযান

গাজীপুর মহানগরীর গাছা থানা ৬৫ র দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় গভীর রাতে চালানো বিশেষ অভিযানে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি। এ ঘটনায় অস্ত্রধারী মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২২টা ০৫ মিনিটে গাছা থানা এলাকার দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অবস্থিত তাহের মিয়ার মালিকানাধীন একটি বাড়ির ভাড়াকৃত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কক্ষের শয়নকক্ষের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক

গ্রেপ্তার মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই মগবাজার নয়াটোলা-২০৬, হাতিরঝিল থানা এলাকার জালাল মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া, বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। 

আরও পড়ুন, শীতে কাঁপছে কিশোরগঞ্জ, টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ও গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িত চক্র শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গাজীপুর অভিযান আস্তানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুরে অস্ত্রের গোপন আস্তানায় অভিযান

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত