ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিগত দেড় যুগ ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প ব্যবস্থার অভাবে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যেত। এতে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতো। এমন ছোট-বড় প্রায় ২৫টির মতো সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন রোগী ও চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের মাধ্যমে বিষয়গুলো অবগত হওয়ার পর চলতি বছরের শুরুতেই গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তিনি সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করেন। ইউএনও’র এই সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম গতি পায়। বিদ্যুৎ বিকল্প ব্যবস্থাসহ দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে শুরু করে, যা স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনছে।
স্থানীয়দের মতে, ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের আন্তরিকতা ও প্রশাসনিক দক্ষতার কারণেই এতদিনের অবহেলিত স্বাস্থ্য কমপ্লেক্সে আশার আলো ফিরেছে। তারা এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন