দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

আসনভিত্তিক সমীকরণে বিএনপির মনোনয়নে চমক আসছে

বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তিন দিনের কর্মশালায় যাদের ডাকা হয়েছে, তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিপরীতে যাদের আমন্ত্রণ জানানো হয়নি, সেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস পাওয়া গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।কর্মশালায় ঘোষিত যেসব আসনের প্রার্থীদের ডাকা হয়নি, ওই সব আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টুসহ কয়েকজন রয়েছেন।

আরো পড়ুন , তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

এছাড়া ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। তারাও ধানের শীষে নির্বাচন করবেন। বাকি আসন কয়েকটি দলের জন্য ও অবশিষ্টগুলো মিত্রদের জন্য রাখা হয়েছে। যা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরো পড়ুন , আইনশৃঙ্খলা রক্ষায় মবোক্রেসি দমনের দাবি : সালাহউদ্দিন

বিএনপি সূত্রে আরও জানা গেছে, বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে-এই চারজন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। তাদের মনোনয়ন মোটামুটি নিশ্চিত।

বিষয় : মনোনয়ন সমীকরণ দলীয় প্রার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আসনভিত্তিক সমীকরণে বিএনপির মনোনয়নে চমক আসছে

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তিন দিনের কর্মশালায় যাদের ডাকা হয়েছে, তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিপরীতে যাদের আমন্ত্রণ জানানো হয়নি, সেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস পাওয়া গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।কর্মশালায় ঘোষিত যেসব আসনের প্রার্থীদের ডাকা হয়নি, ওই সব আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টুসহ কয়েকজন রয়েছেন।

আরো পড়ুন , তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

এছাড়া ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। তারাও ধানের শীষে নির্বাচন করবেন। বাকি আসন কয়েকটি দলের জন্য ও অবশিষ্টগুলো মিত্রদের জন্য রাখা হয়েছে। যা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরো পড়ুন , আইনশৃঙ্খলা রক্ষায় মবোক্রেসি দমনের দাবি : সালাহউদ্দিন

বিএনপি সূত্রে আরও জানা গেছে, বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে-এই চারজন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। তাদের মনোনয়ন মোটামুটি নিশ্চিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত