দৈনিক সংবাদ দিগন্ত

গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান রিজভীর

রিজভী
রিজভী
ছবি: রিজভী

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শুধু প্রশাসনে নয়, গণমাধ্যমেও দোসররা বসে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার ঘটনা ঘটলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহনশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণের বিষয়টি গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ। তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিজভী বলেন, সাংবাদিকদের প্রকৃত তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। 

আরও পড়ুন,মায়ের মুক্তি চাওয়া সেই কিশোর আর নেই

দেশের অঙ্গীকার ও তা বাস্তবায়নের বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে। তিনি বলেন, যত বেশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হবে এবং গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো পাশের দেশ থেকে ইন্ধন দিচ্ছে। সংবাদ সম্মেলনে বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, দুপুর ১২টার মধ্যে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে।

বিষয় : রিজভী গণমাধ্যম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান রিজভীর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান রিজভীর
0:00 0:00
1.0x