রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজা শপিং মলে পূরবী জুয়েলার্স নামে একটি গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, চোরেরা প্রায় দুই হাজার ভরি সোনার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে। জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর দোকানে চুরি করা হয়। তবে কীভাবে তাঁদের অচেতন করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদের কয়েকজনের সহযোগিতায় চুরির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন।
আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে
বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাঁদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন কর্মী রয়েছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রেখে তদন্ত শুরু করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিষয় : পূরবী জুয়েলার্সে চুরির

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬