দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর ৪ গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ ও বাড়িঘরে অগ্নিসংযোগ

যৌথ বাহিনীর গাড়িতে আগুন
যৌথ বাহিনীর গাড়িতে আগুন
ছবি: যৌথ বাহিনীর গাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টহলরত বিজিবিসহ যৌথ বাহিনীর চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা ওরফে মিক্তার এবং তাঁর ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজারসংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় একদল বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে বিজিবিসহ যৌথ বাহিনীর চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধ লোকজন পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ওই অংশ অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

আরও পড়ুন, সিলেটের গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

অন্যদিকে, একই সময়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা ওরফে মিক্তার এবং তাঁর ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। আগুনে বাড়িঘরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মোক্তার হোসেন মোল্লার বিরুদ্ধে এলাকায় গ্রেপ্তার-বাণিজ্য, চাঁদাবাজি, জমি দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোক্তার হোসেন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।ঘটনার পর নীলফা বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, যৌথ বাহিনীর গাড়ি ও বাড়িঘরে অগ্নিসংযোগের ফলে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

বিষয় : অবরোধ টুঙ্গিপাড়া গাড়িতে আগুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর ৪ গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ ও বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x