নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে পাঁচজন, চুরির ঘটনায় দুইজন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন, কাফনের কাপড় পরে সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ: ‘আর কত প্রাণ গেলে টনক নড়বে বিশ্বনেতাদের?’
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন—মোঃ ফয়সাল (২৭), মোঃ শফিকুল ইসলাম (২৬), মোঃ জলিল বাদল (৫৫), মোঃ নাইম (২০) ও নিলয় (২১)। চুরির ঘটনায় গ্রেফতার হয়েছেন রানা (২৭) ও মোঃ আনোয়ার (৪৫)। নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে মোঃ ইকবাল (৩৮)কে।এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন মোঃ মাসুদ (২৪), জুয়েল রানা ও মোঃ সুমন মিয়া (৩৪)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : গ্রেফতার পুলিশের অভিযান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬