বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে অস্ট্রিয়াভিত্তিক উন্নয়ন সংস্থা সোনে ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডং। এ উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেরিনচর পাড়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কারবারি কেংক ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভিশন ২৪ বাংলার সম্পাদক ও প্রকাশক মো. তৌহিদুল ইসলাম, নয়াপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সানথি রাণী ত্রিপুরা, সোনে ইন্টারন্যাশনালের আলীকদম ফিল্ড অফিসের সমন্বয়কারী সাবারাং ত্রিপুরা, কালবেলার আলীকদম উপজেলা প্রতিনিধি সুজন চৌধুরী, কারিতাস আলীকদমের প্রকল্প মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মংচাচিং কারবারি।
আরও পড়ুন,সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে লিটু চট্টোপাধ্যায় বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সীমাবদ্ধতা যেন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে বাধা না হয়। শুধু ভালো ফলাফল নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্ব দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনে ইন্টারন্যাশনাল বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংস্থা তহজিংডং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগের সীমাবদ্ধতা, আর্থিক অসচ্ছলতা ও পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব শিশুদের শিক্ষাজীবনে চ্যালেঞ্জ তৈরি করে। এমন পরিস্থিতিতে শিশুদের বিদ্যালয়মুখী করা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এসব উদ্যোগ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬