অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ২০০ কেজি, কিসমিস ৩০ কেজি, জিরা ৬৯০ কেজি, বিভিন্ন প্রকার শাড়ী ১৫টি এবং ফেসওয়াস ৬২০টি* জব্দ করতে সক্ষম হয়। *জব্দকৃত মালামালের সিজারমূল্য ১২,০৮,০০০/- (বারো লক্ষ আট হাজার) টাকা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : পণ্য চোরাচালানি কানাইঘাটে

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬