দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পেশাজীবীদের সম্পৃক্ত করতে নতুন কৌশলে জামায়াত

জামায়াতে ইসলামী বাংলাদেশ
জামায়াতে ইসলামী বাংলাদেশ
ছবি: জামায়াতে ইসলামী বাংলাদেশ

রাজনৈতিক পরিসর বিস্তৃত করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলের গঠনতন্ত্র সংশোধনের আলোচনায় এসেছে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সমন্বয়ে একটি স্বতন্ত্র উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব। এতে যুক্ত হতে দলটির শপথপ্রাপ্ত সদস্য বা ‘রুকন’ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রস্তাবটি নীতিগতভাবে আলোচিত হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন, কলকাতায় বসে দেশে নাশকতা চালিয়ে গণতান্ত্রিক যাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি

 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমিরকে পরামর্শ দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটির পূর্ণাঙ্গ মতামতের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে জামায়াতের নীতিনির্ধারণী কাঠামোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা। দলীয় নিয়ম অনুযায়ী, এসব ফোরামে যুক্ত হওয়ার ক্ষেত্রে রুকন হওয়ার শর্ত রয়েছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ গঠিত হলে এর বাইরে থেকেও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন,রাজনৈতিক বিতর্কের মধ্যে টকশো বর্জন করলেন রাশেদ খাঁন

  সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের এ পরিষদে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন পেশাজীবী অঙ্গনে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দলটি। সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগও গঠন করা হয়েছে। জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাস করানোর প্রক্রিয়া রয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমেও সংশোধন অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

বিষয় : সম্পৃক্ত পেশাজীবীদের কৌশলে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পেশাজীবীদের সম্পৃক্ত করতে নতুন কৌশলে জামায়াত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x