দৈনিক সংবাদ দিগন্ত

আদিবাসী উন্নয়ন বোর্ডের বরাদ্দ বাড়িয়ে ৫০ কোটি রুপি নির্ধারণ

আদিবাসী উন্নয়ন বোর্ডের বরাদ্দ
আদিবাসী উন্নয়ন বোর্ডের বরাদ্দ
ছবি: আদিবাসী উন্নয়ন বোর্ডের বরাদ্দ

পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট এবং ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি নিরলস কাজ করবেন। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার প্রাক্কালে হাওড়ার কাজীপাড়ায় এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, রাজ্যজুড়ে এবার অত্যন্ত বড় পরিসরে ছটপূজা উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ৩৪ বছর রাজ্য শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললেই মুখ ফিরিয়ে নেন। অতীতে রামনবমীর মিছিল ও বিভিন্ন হিন্দুধর্মীয় অনুষ্ঠানে সাবেক তৃণমূল সরকার নানাভাবে বাধা সৃষ্টি করত বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, বর্তমানে সেই পরিস্থিতি পাল্টে গেছে এবং এ নিয়ে আর কোনো সমস্যা নেই। 

আরও  পড়ুন,জাকির নায়েকের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত সরকার

এ সময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, বর্তমান সরকারের সঙ্গে রাজ্যের সংখ্যালঘুরাও সার্বিকভাবে যুক্ত রয়েছেন। সাবেক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের গুরুতর অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন, সেই সরকার বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের ভারতীয় নাগরিকদের ‘বহিরাগত’ তকমা দিলেও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ জামাই আদরে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করত। এ ছাড়া বিজেপিকে ‘অবাঙালিদের দল’ বলে বিরোধীদের করা মন্তব্যের কড়া জবাব দিয়ে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল সরকার ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধ উপায়ে দেশের বাইরে পাচার করেছে। হাওড়ার কর্মসূচির পর বাঁকুড়ার রায়পুরে আরেকটি জনসভায় যোগ দিয়ে জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের জোরালো প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বাম ফ্রন্ট ও তৃণমূলউভয় আমলেই আদিবাসী-অধ্যুষিত জঙ্গলমহল অঞ্চল চরমভাবে অবহেলিত ও বঞ্চিত ছিল। গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি খরচের তীব্র সমালোচনা করে তিনি ঘোষণা দেন, চলতি অর্থবর্ষের বাকি আট মাসের মধ্যে এই পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে।

বিষয় : উন্নয়ন বোর্ড আদিবাসী রুপি নির্ধারণ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আদিবাসী উন্নয়ন বোর্ডের বরাদ্দ বাড়িয়ে ৫০ কোটি রুপি নির্ধারণ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x