দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইরানে হামলার পরিকল্পনা ঘিরে ইসরায়েলি নেতৃত্বে অস্বস্তি

গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু।
গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু।
ছবি: গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য চেয়ে আইজেনকোটের আবেদন এবং তা নিয়ে নেতানিয়াহুর দপ্তরের পাল্টা বক্তব্যে দুই নেতার বিরোধ প্রকাশ্যে এসেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি পরিস্থিতি ছাড়া নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি। এর মধ্যেই নিরাপত্তা প্রধানদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালানোর চেষ্টা করছেন নেতানিয়াহু এমন খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার নেতানিয়াহুর কাছে নিরাপত্তা ব্রিফিং পাওয়ার আবেদন করেন আইজেনকোট। ব্রিফিংয়ের ব্যবস্থা করতে তিনি অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন। তাঁর যুক্তি, প্রেসিডেন্ট তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। বর্তমানে দেশটিতে কোনো বিরোধীদলীয় নেতাও নেই। তাই নিয়মিত নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য পাওয়া তাঁর প্রয়োজন। আইজেনকোটের অভিযোগ, ব্রিফিংয়ের সময় নির্ধারণে তাঁর দল প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সমাধান হয়নি। পরে অ্যাটর্নি জেনারেলকে লেখা চিঠিতে তিনি বলেন, যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ অনুমোদনের ব্যবস্থা করা জরুরি।

আরও পড়ুন,গাজার হাসপাতালে হামলায় ছয়জন নিহতের খবর

 জাতীয় নিরাপত্তা রক্ষায় এ প্রক্রিয়া অপরিহার্য। আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহু অভিযোগ করেন, ইয়াশার পার্টির প্রধান জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে চিঠি দেওয়া দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। ভীতি ও বিভেদ না ছড়িয়ে সবার দায়িত্বশীল আচরণ করা উচিত। জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে রাজনীতি টেনে আনারও সমালোচনা করে দপ্তরটি। জবাবে আইজেনকোট বলেন, প্রচলিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই তিনি অভিযানের তথ্য চেয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। এর আগে মঙ্গলবার একটি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে আবারও আপত্তি জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। নির্বাচনের আগেও একই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তিনি। উল্লেখ্য, রাজনীতিতে যোগ দেওয়ার আগে গাদি আইজেনকোট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয় : ইসরায়েলি অস্বস্তিকর ইরানে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইরানে হামলার পরিকল্পনা ঘিরে ইসরায়েলি নেতৃত্বে অস্বস্তি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x