দৈনিক সংবাদ দিগন্ত

ভিসা ও রাজনৈতিক ছাড়পত্রের পরও বাতিল সফর, অভিযোগ সাংবাদিকের

নরওয়ের সাংবাদিক হেল লং
নরওয়ের সাংবাদিক হেল লং
ছবি: নরওয়ের সাংবাদিক হেল লং

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশের অনুমতি পাননি নরওয়ের সাংবাদিক হেল লং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার জেরেই তাঁর সফর বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ভারতের সাংবাদিক ও নাগরিক সমাজের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নরওয়ের দৈনিক সংবাদপত্র দাগসাভিসেনের সাংবাদিক হেল লংয়ের ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’-এ অংশ নেওয়ার কথা ছিল। সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আয়োজিত আলোচনায় বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেল লং জানান, বৈধ ভিসা এবং রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পরও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল করা হয়েছে। এক ভিডিও বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে তিনি বলেন, অধিবেশনের আগে এখনো ৪৮ ঘণ্টা সময় রয়েছে। তাঁকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানান তিনি। হেল লংয়ের দাবি, ২০২৬ সালের মে মাসে নরওয়েতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি। মোদি প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। 

আরও পড়ুন,সাইবার হামলা নয়, সার্ভার ত্রুটিতে মাইক্রোসফটের বিপর্যয়

ওই ঘটনার জেরেই তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে মনে করেন এই সাংবাদিক। এ ঘটনায় বৃহস্পতিবার এডিটরস গিল্ড অব ইন্ডিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে। ভিসা বাতিলের কারণ প্রকাশ এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে এমন ঘটনায় তিনি লজ্জিত। সরকার ভিসা দেওয়ার পরও একজন সাংবাদিককে ভ্রমণে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ‘ভারত সামিট’-এর দ্বিতীয় দিনে হেল লংয়ের বক্তব্য দেওয়ার কথা ছিল। ওই অধিবেশনে প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোতি উপস্থিত থাকার কথা রয়েছে। সামগ্রিক সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কংগ্রেস সংসদ সদস্য পবন খেরা।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভিসা ও রাজনৈতিক ছাড়পত্রের পরও বাতিল সফর, অভিযোগ সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x