দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু; আটা সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সিলেটে ভূমি প্রশাসনে শ্রীপদ দেবের প্রভাব ও সম্পদের অনুসন্ধান-২

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী

গোপালগঞ্জে এমপির গাড়িসহ ১০ যানবাহনের একসঙ্গে সংঘর্ষ, আহত শতাধিক

একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ
একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ
ছবি: একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক সংঘর্ষে ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার ৭ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশকালে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয় : সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপির গাড়িসহ ১০ যানবাহনের একসঙ্গে সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x