দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের উন্নয়নে ৬৮ প্রকল্পে চেক বিতরণ, চার বছরে দৃশ্যমান পরিবর্তনের আশা মন্ত্রীর

বাকলিয়ায় মাদক কারবার ও আধিপত্যের দ্বন্দ্বে সোবহান খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা প্রশাসকের যমুনার দুর্গম চরে স্কুল পরিদর্শন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

দেবহাটায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ডাম্পারের দাপটে বেহাল সরকারি রাস্তা

সাতক্ষীরায় একদিনেই চালু দুটি ‘মানবতার দেয়াল’, বিনামূল্যে পোশাক পাবেন অসহায় মানুষ

সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা

ভোরে কুয়াশা
ভোরে কুয়াশা
ছবি: ভোরে কুয়াশা

 কার্তিকের শেষ বিকেলের রোদটা এখন কেমন যেন ম্লান। পঞ্জিকার পাতায় কার্তিক ফুরিয়ে যাচ্ছে, অথচ চিরচেনা সেই হাড়কাঁপানো শীতের দেখা নেই। তবুও ভোরের ঘাসে জমে থাকা একবিন্দু শিশির আর সন্ধ্যার হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে, খুব ধীরপায়ে-নিঃশব্দে। গতকাল কার্তিকের ২৬তম দিনে গোধূলি বেলায় বয়ে যায় এক পশলা হিমেল হাওয়া। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, ঠিক তখনই বাতাসে মিশে থাকা এই মৃদু শীতলতা নগর ও গ্রামীণ জীবনে এক স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয়। সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্তে তাপমাত্রার এই সামান্য পতন সবার নজর কেড়েছে। বুধবার সন্ধ্যা থেকে ৬টায় সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতার্সে আদ্রতা ছিলো ৫৯ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও প্রথম শীতের আবহ অনুভূত হচ্ছে  দেশের উত্তরাঞ্চলে। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিকের চেয়ে অনুভূত তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কার্তিকে শুধু শীত নয়, বৃষ্টিও উল্লেখযোগ্য হারে কম হয়েছে। ইংরেজি অক্টোবর মাসে সারা  দেশে স্বাভাবিক বৃষ্টিপাত বিবেচনা করা হয় ১৭৯ মিলিমিটার। কিন্তু এবার গড় বৃষ্টি ৫৭ মিলিমিটার রেকর্ড হয়েছে। কার্তিকে বৃষ্টি কম হওয়ার প্রবণতা থাকলেও এতটা কম পরিমাণ ভাবাচ্ছে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের। এর একটি বড় কারণ প্রশান্ত মহাসাগরের প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া এল নিনো।

আরও পড়ুন,আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল

 কেমন থাকবে এবারের শীতকাল:  আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এবারের এল নিনো হতে পারে ‘সুপার এল নিনো’ এবং ২০২৬ সাল হতে পারে ‘উষ্ণতম বছর’। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাংলাদেশে শীত পড়বে না? আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামলেই শীতল অনুভূতি হয়। ইতোমধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভোরের দিকে শীত পড়ছে। কোনো কোনো জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে। তিনি বলেন, এল নিনোর প্রভাবে শীত পড়বেই না, তেমন ঘটার সম্ভাবনা একেবারেই নেই। শীতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এল নিনোর প্রভাবে বিশ্বে গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বাংলাদেশে বেড়েছে প্রায় ১ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে যেমন শীত আমরা  পেয়ে থাকি, তেমন না-ও  পেতে পারি। তবে এ ক্ষেত্রে বৃষ্টি ভূমিকা রাখতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস বলছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। শাহীনুল বলেন, শক্তিশালী এল নিনোর প্রভাব প্রতিটি অঞ্চলে একই রকম পড়বে, এমন নয়। তাপমাত্রা কত, সেটি যেমন একটি বিষয়, আবার শীত কতটা অনুভূত হবে সেটি আরেকটি বিষয়। যেমন: কুয়াশা কেমন থাকছে, বাতাসের তীব্রতা  কেমন, তার ওপর শীত নির্ভর করে।

বিষয় : সিলেট জুড়ে শীতের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা
0:00 0:00
1.0x