লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ের কপি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় একই দিন শিশুটির মা শাপলা বেগম কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন,ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা
অভিযুক্ত আশরাফ হোসেন উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পাঁচ বছর বয়সী শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামি যে অপরাধ করেছেন, তার বিচার হয়েছে। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।
বিষয় : পাঁচ আসামির লালমনিরহাটে

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬