যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নারী ও মেয়েদের সুরক্ষা, কল্যাণ ও ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামীকাল সোমবার (৯ নভেম্বর) থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ডাচেস সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। প্রিন্স এডওয়ার্ড এডিনবরার ডিউক। সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সফরকালে ডাচেস সোফি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।
আরও পড়ুন,মহাখালী বাস টার্মিনালে মধ্যরাতে অগ্নিকাণ্ড
এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি এ কর্মসূচিতে গুরুত্ব পাবে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন ডাচেস সোফি। সেখানে তরুণ প্রজন্মের সঙ্গে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ঢাকার কর্মসূচি শেষে তিনি কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করা আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোর সুরক্ষা, সহায়তা এবং জীবনমান উন্নয়নে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন তিনি। এ সময় শরণার্থী শিবিরে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ, সংকট মোকাবিলা এবং তাদের জন্য সহায়তামূলক কর্মসূচির অগ্রগতিও পর্যবেক্ষণ করবেন ডাচেস অব এডিনবরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬