রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে টার্মিনালের পেছনের অংশে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়।
আরও পড়ুন,প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয় : অগ্নিকাণ্ড টার্মিনালে মধ্যরাতে

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬