দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা

ছবি: প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই নিবন্ধন শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানান। ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের একটি নীতি-নির্ধারণী সভায় অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধনের প্রস্তাব উত্থাপন করেন। এ বয়সী নাগরিকদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কার্যক্রম শুরুর বিষয়েও মত দেন তিনি।

আরও পড়ুন,দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী

বৈঠকে এ বিষয়ে বিস্তারিত কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কার্যকর সুপারিশমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে। বর্তমানে দেশে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ এবং ব্যক্তিগত পরিচয় নিশ্চিত করার প্রয়োজনে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসি।এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

বিষয় : শিক্ষার্থী এনআইডি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x