কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।
আরও পড়ুন, কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২
অভিযানে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ৫৭ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় আহত সেনাসদস্যের শারীরিক অবস্থা এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিষয় : টেকনাফ যৌথ বাহিনী মানবপাচারকারী

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬