বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ৪ নভেম্বর রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর শাখার আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ শাখার আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেটে মো. ফখরুল ইসলাম,
আরও পড়ুন,সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি রাশেদ খানের
বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং রংপুর মহানগরীতে এ টি এম আজম খান আমির নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়েও নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, ফেনীতে মুফতি আবদুল হান্নান এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল জেলা আমির নির্বাচিত হয়েছেন। দলটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭-২০২৮ সেশনে ঘোষিত ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিররা নিজ নিজ সাংগঠনিক এলাকায় দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬