দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ দক্ষিণ কোরিয়ার

বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ

মেট্রোরেল সম্প্রসারণ, সেতু নির্মাণ ও রেলকোচ কেনাসহ তিনটি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল বা ইডিসিএফের আওতায় এ অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট নির্মাণ, মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনা। বাংলাদেশের এসব প্রস্তাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বৈঠকে এসব বিষয় উঠে আসে। 

আরও পড়ুন,সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইডিসিএফের আওতায় ৩০টি প্রকল্পের বিপরীতে ২৭৮ কোটি ডলারের ঋণ অনুমোদন করা হয়েছে। অবশিষ্ট অর্থ ব্যবহারে নতুন প্রকল্পগুলোর বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা চেয়েছে বাংলাদেশ। এদিকে দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান অর্থমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, বিকল্প অর্থায়ন এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি এবং শিল্প খাতে যৌথ বিনিয়োগের বিষয়েও আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রস্তাবিত প্রকল্পগুলোতে অর্থায়ন নিশ্চিত হলে দেশের যোগাযোগ ও পরিবহন অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : প্রযুক্তি বিনিয়োগ দক্ষিণ কোরিয়া

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ দক্ষিণ কোরিয়ার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x