দৈনিক সংবাদ দিগন্ত

জাপানি বিনিয়োগ জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ ও নতুন সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে।আরও পড়ুন , পুলিশে বড় রদবদল: অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ৯ কর্মকর্তার নতুন দায়িত্ববৈঠকে আরও জানানো হয়, ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে সরকারের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারক এবং মিতসুইর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানি বিনিয়োগ জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের বৈঠক