দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত ভিডিও ছড়ানোর ঘটনায় থানায় অভিযোগ

 ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটির মহানগর কমিটি। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও সম্পাদনা করা হয়েছে বলে দাবি করেছেন ওই নেতা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নওমহল এলাকার আল-আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তাঁর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন,মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

 এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের সদস্যদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর এবং তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করেছেন। পরে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। শহীদুল্লাহর ভাষ্য, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তিনি জানেন না। শত্রুতাবশত কেউ তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান জানান, বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি ও ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় দলীয়ভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শহীদুল্লাহ সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। তবে ভিডিওটির সত্যতা, উৎস ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত ভিডিও ছড়ানোর ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x