দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় লামা বন বিভাগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন দাবি সাদমা গ্রুপের

রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাসহ ৪ জনকে ছুরিকাঘাত, আটক ১

বকশীগঞ্জে শিক্ষকদের বেতন বন্ধ রেখে অর্থ দাবির অভিযোগ, তদন্তের আশ্বাস

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের হাতছানি ১২০ কোটি টাকার অনুদানের পরিকল্পনা জাইকার

সখীপুরে শিশুসন্তানসহ ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্কুল পর্যায়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) গৌরাঙ্গ পাল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, 

আরও পড়ুন,মাদারীপুরের কালকিনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা, ইভটিজিং, বাল্যবিবাহ কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। তারা উল্লেখ করেন, অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে সচেতন করা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

বিষয় : কমিউনিটি ইভটিজিং

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x