ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকায় মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসমাইলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাবিবুর রহমান (২১) নামে এক ব্যক্তিকে আনুমানিক ৩০ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনের রছিয়া এলাকার কাইছুর রহমানের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন,তাহসিফের মৃত্যুর ৯ দিন আগে ডিবির অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন বোন সাওয়াফা
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে রাকিবুল হাসান ভূঁইয়াকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসমাইল বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিষয় : মাদকসেবী ভ্রাম্যমাণ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬