দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কারখানা বন্ধের অপচেষ্টা বরদাশত করা হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

 রাজনৈতিক উদ্দেশ্যে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং কারখানার উৎপাদন বন্ধের জন্য কিছু মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সম্পর্ক নেই। রাজনৈতিক স্বার্থে কিছু মহল উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। 

আরও পড়ুন,জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ বাড়ানোর উদ্যোগ

পাশাপাশি কিছু দুষ্কৃতকারী কারখানায় হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি জানান, শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষের সন্তুষ্টির কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান থাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। পোশাক কারখানা বন্ধের চেষ্টা কিংবা উৎপাদন ব্যাহত করার উসকানিতে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কারখানা বন্ধের অপচেষ্টা বরদাশত করা হবে না

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x