দৈনিক সংবাদ দিগন্ত

টিআইবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে দেওয়া এমন তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া জামায়াতের রুকন বা সদস্যদের মধ্যে প্রায় ৪৩ শতাংশ নারী। সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন। এর আগে রোববার ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ওই প্রতিবেদনে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন,শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে: রিজভী

এর প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একই সঙ্গে দলের সব স্তরেই নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। টিআইবির প্রতিবেদনে নারীদের অংশগ্রহণ নিয়ে দেওয়া তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল একটি সংস্থার কাছ থেকে এ ধরনের তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। ভবিষ্যতে জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো প্রতিবেদন বা প্রকাশনা তৈরির ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য টিআইবির প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। এদিকে জামায়াতের এই প্রতিবাদের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বিষয় : সতর্ক টিআইবি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

টিআইবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জামায়াতের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x