দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় লামা বন বিভাগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন দাবি সাদমা গ্রুপের

রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাসহ ৪ জনকে ছুরিকাঘাত, আটক ১

বকশীগঞ্জে শিক্ষকদের বেতন বন্ধ রেখে অর্থ দাবির অভিযোগ, তদন্তের আশ্বাস

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের হাতছানি ১২০ কোটি টাকার অনুদানের পরিকল্পনা জাইকার

সখীপুরে শিশুসন্তানসহ ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

শ্রমিক আন্দোলন

গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে বিশৃঙ্খলা ও যান চলাচলে বিঘ্ন এড়াতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ নভেম্বর) গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের উপস্থিতি দেখা যায়। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীদের দুর্ভোগ কমানো এবং সড়কে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর ছিলেন। গাজীপুর মেট্রো বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, “মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে, সড়কের যাত্রীদের দুর্ভোগ কমাতে ও বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।” 

আরও পড়ুন,গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

এদিকে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির উপস্থিতিও বাড়ানো হয়েছে। আগের দিন পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পর সোমবার আরও পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে রোববার সকালে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় দুপুর আড়াইটার দিকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে শিল্পাঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয় : নেতাকর্মী অবস্থান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x