দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নাশকতার ও নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়

এ দেশ রাজাকারের নয়, বীর মুক্তিযোদ্ধাদের’ সাতক্ষীরায় প্রতিবাদে উত্তাল মুক্তিযোদ্ধারা

গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা

দক্ষতা ও আত্মকর্মসংস্থানে যুবকদের গুরুত্বারোপ

জেলা গোয়েন্দার অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ আটক ১

গাজীপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার, কক্সবাজারের সভাপতিত্বে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশ’ আয়োজন করা হয়। চাইল্ড সেফটিনেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেসের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ নির্মূল, অপরাধপ্রবণতা হ্রাস এবং সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পরিবার,

আরও পড়ুন,কসবায় বিজিবি ক্যাম্পে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তোলা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও সমাবেশে আলোচনা করা হয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। কক্সবাজার জেলা পুলিশের এ উদ্যোগ নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ দমনে জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিষয় : সমাবেশ সুধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x