ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামে বিজিবি ক্যাম্পের ভেতরে নারিকেল গাছ থেকে পড়ে মোঃ সাব্বির সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির সরকার মঈনপুর গ্রামের মোঃ সবুজ সরকারের ছেলে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মঈনপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার ও কয়েকজন বিজিবি সদস্যের উপস্থিতিতে ক্যাম্পের ভেতরে একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য সাব্বির গাছে ওঠেন। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ ফুট।
আরও পড়ুন,কসবায় ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার, পিকআপ জব্দ
একপর্যায়ে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিহত সাব্বির সরকারের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিষয় : মৃত্যু

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন