নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার, কক্সবাজারের সভাপতিত্বে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশ’ আয়োজন করা হয়। চাইল্ড সেফটিনেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেসের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ নির্মূল, অপরাধপ্রবণতা হ্রাস এবং সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পরিবার,আরও পড়ুন,কসবায় বিজিবি ক্যাম্পে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুসমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তোলা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও সমাবেশে আলোচনা করা হয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। কক্সবাজার জেলা পুলিশের এ উদ্যোগ নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ দমনে জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।