দৈনিক সংবাদ দিগন্ত

নারীর কণ্ঠরোধ নয়, স্বাধীন মতপ্রকাশের দাবি এনসিপির

আখতার হোসেন

 বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এ কর্মসূচির আয়োজন করে। সাথী আক্তার গত রোববার ফেসবুকে দুটি লাইভে এসে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখায়। বুধবার দুপুরে তিনি জামিন পান। আখতার হোসেন বলেন, সরকারের সমালোচনা করার কারণে কাউকে গ্রেপ্তার করা উচিত নয়। সাথী আক্তার নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা প্রকাশ করেছিলেন।

আরো পড়ুন,ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নীতিমালা চায় জামায়াত

 তাঁর বক্তব্যে সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হলো কেন? তিনি আরও বলেন, অতীতে ভোটের অধিকার ও বাক্‌স্বাধীনতার দাবিতে মানুষকে আন্দোলন করতে হয়েছে। এখন নাগরিকদের হতাশা প্রকাশের অধিকার নিয়েও কথা বলতে হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা নিয়ে নাগরিকদের সমালোচনা ও আত্মসমালোচনার সুযোগ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মানববন্ধনে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, জনসমর্থন হারালে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে পারে। বর্তমান সরকারের জনসমর্থন কমে যাচ্ছে বলেও তিনি দাবি করেন। জাতীয় নারীশক্তির সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে করা সমালোচনা উপভোগ করার কথা জানালেও তাঁর আশপাশের লোকজন তা একইভাবে গ্রহণ করেন না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা, নারীর নিরাপত্তা এবং সাইবার আইন সংশোধনসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিষয় : নারীর কণ্ঠরোধ মতপ্রকাশের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারীর কণ্ঠরোধ নয়, স্বাধীন মতপ্রকাশের দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x