ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের চলমান অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার পদধারী নেতাকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে তাঁদের উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএসে গেজেটে বাদ পড়া পরীক্ষার্থীরা তাঁদের অধিকার আদায়ের লক্ষ্যে গত বুধবার বিকেল থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। এই অনশন কর্মসূচিতে আন্দোলনকারীদের আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন এমন খবর পায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তথ্য পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনের নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং পুলিশের উপস্থিতিতে চারজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরোও পড়ুন,হাসপাতালে অসুস্থ দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খান
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা ঘটনাস্থলেই ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখার সাবেক সহ-সভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখার সাবেক উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হল শাখার সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাজু ভাস্কর্যে যায়। আটক চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টির প্রাথমিক সত্যতা যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিষয় : অনুপ্রবেশ ছাত্রলীগের ভাস্কর্যে

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন