সিলেট সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক
সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে আটকদের। এর আগে রবিবার বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়।আরো পড়ুন , দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ১ আহত ১২আটকদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। শিশু আবীর গাজির বয়স ১৫ মাস। আটকদের বিরুদ্ধে পার্সপোর্ট আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।গোয়াইনঘাট থানার তদন্ত কর্মকর্তা জানান, তারা ৪ এপ্রিল রাত ২টার দিকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হন এবং ৫ এপ্রিল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করা হয়।