সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, রাজধানীর ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমান এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত আইকিউএয়ার সূচকে ১৫১ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬তম।
অন্যদিকে, পাকিস্তানের লাহোর শহর ৩৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে, যার বাতাস নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। এছাড়া ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি,
আরোও পড়ুন,কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা
১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মুম্বাই, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে সেনেগালের ডাকার এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া এবং বিভিন্ন নির্মাণ সাইটের উন্মুক্ত ধুলাবালি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যার কারণে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন