সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাগামী সৌদি রুটের বেশ কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বুধবার (২১ অক্টোবর) রাতে দাম্মাম বিমানবন্দরে সংঘটিত হামলার ঘটনার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর এই তিন দিনের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
আরোও পড়ুন,পাঠ্যপুস্তকে ঐতিহাসিক পরিবর্তন ও সংযোজন
পাশাপাশি, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থগিতকৃত এসব ফ্লাইটের পরবর্তী আপডেট, সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এদিকে, রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ থাকলেও ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা চাইলে আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন