দৈনিক সংবাদ দিগন্ত

কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা

কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা
কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকালে টোকিওতে থাকছেন না দেশটির জন্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের নির্দেশে জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সরকারপ্রধানের কোনো গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক রাষ্ট্রীয় সফরের ঠিক আগমুহূর্তে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার এই ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক ও বর্তমান কূটনীতিকেরা।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের চতুর্থ বিদেশ সফর হতে যাচ্ছে। সফরকালে কূটনৈতিক বিষয় ও সার্বিক প্রশাসনিক সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

আরোও পড়ুন,দাম্মামগামী ফ্লাইট ২৩-২৫ অক্টোবর স্থগিত

 তবে সাবেক কূটনীতিকেরা মনে করছেন, নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হলেও রাষ্ট্রদূতের মতো এত অল্প সময়ে স্থানীয় বাস্তবতা অনুধাবন করা সম্ভব নয়। জাপানের মতো কূটনৈতিকভাবে সচেতন দেশের কাছে এমন সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) বাস্তবায়নসহ ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাষ্ট্রদূত দাউদ আলী ২০০৯ সালেও লন্ডনে কর্মরত থাকাকালে রাজনৈতিক ও প্রশাসনিক কারণে ঢাকায় প্রত্যাবর্তনের শিকার হয়েছিলেন। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রধানমন্ত্রীর সফর শেষ হলে তিনি পুনরায় টোকিওতে নিজের রাষ্ট্রদূতের দায়িত্বে ফিরে যেতে পারেন।

বিষয় : আলোচনা কূটনীতিক নজিরবিহীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
কূটনীতিক মহলে নজিরবিহীন আলোচনা
0:00 0:00
1.0x