শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পশ্চিমবঙ্কুরা নওপাড়া সেওতা জাগরণী সংঘ মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গতকাল সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্রী পুলিন বিহারী বৈদ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হেমায়েত উদ্দিন মা/বি)প্রধান শিক্ষক শ্রী দিবাস চন্দ্র হাওলাদার।
আরও পড়ুন,সাতক্ষীরা-চুকনগর সড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় মাছ ব্যবসায়ীসহ নিহত ২
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরহাট ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আত্মী রহমান ।অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতা পাঠ, নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এ সময় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন