দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির পর্যবেক্ষণ কমিটি

দুর্গাপূজার নিরাপত্তা

রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিরোধী দলগুলোর লং মার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান কোথা থেকে হবে, সে বিষয়ে বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জের দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী। বিরোধী দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তাই বিরোধী দল কথা বলতে পারে এবং লং মার্চের মতো কর্মসূচিও পালন করতে পারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি কোথা থেকে পাওয়া যাবে, সেই প্রশ্নের উত্তরও তাদের দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার একদিকে যেমন জ্বালানির বিকল্প উৎস খুঁজছে,

আরও পড়ুন,হাসপাতাল থেকে ছিনিয়ে হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবি

অন্যদিকে এ খাতে বাজেটের বরাদ্দের বাইরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলে দাবি করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া অনেক মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময়ে শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে হতাশা ও নৈরাজ্য তৈরি হয়েছিল। শিক্ষার প্রকৃত মান ও শিক্ষার্থীদের প্রতিযোগিতার মানসিকতাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। রিজভী বলেন, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রত্যাশা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে। মেধা ও অর্জিত শিক্ষার যথাযথ মূল্যায়নের পরিবেশ গড়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বলে জানান রিজভী। তিনি বলেন, ধর্মীয় উৎসবে যাতে কোনো ধরনের ভয়ভীতি তৈরি না হয়, সে বিষয়ে দলটি সতর্ক থাকবে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন বলেও জানান তিনি।

বিষয় : বিএনপি কমিটি দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির পর্যবেক্ষণ কমিটি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x