দৈনিক সংবাদ দিগন্ত

হাসপাতাল থেকে ছিনিয়ে হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবি

হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি দায়িত্ব পালনে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার বিকেল ও রাতে দেবহাটায় দুই দফায় মারধরের শিকার হন শামীম। প্রথম দফায় পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অভিযোগ উঠেছে, রাতে হামলাকারীরা হাসপাতাল থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করে। পরে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন একজন আহত ব্যক্তিকে কীভাবে আবার হামলার শিকার হতে হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণপিটুনি এবং পুলিশ উদ্ধার করার পর হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা আইনের শাসন ও নাগরিকের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। দলটি প্রশ্ন তুলেছে, হাসপাতালেও যদি আহত মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়? 

আরও পড়ুন,চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস

এনসিপি আরও বলেছে, অভিযোগ সত্য হোক বা মিথ্যা, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার অধিকার কারও নেই। নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে করা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার, হাসপাতালের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। গণসংহতি আন্দোলনও ঘটনাটিকে চরম বর্বরতা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। দলটির নেতারা বলেছেন, চিকিৎসাধীন একজন মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা পুলিশের ভূমিকা এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি—এইচআরএসএস বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তার বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ কর্তৃপক্ষের। গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। সংগঠনটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয় : গ্রেপ্তার হত্যা হাসপাতাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাসপাতাল থেকে ছিনিয়ে হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x