দৈনিক সংবাদ দিগন্ত

মানবিক চিকিৎসাসেবার আহ্বান আদ্-দ্বীনের অনুষ্ঠানে

আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি পেশাগত দায়িত্ব, নৈতিকতা, হাসপাতালের নিয়মকানুন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং শপথ পাঠ পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৃষ্টির সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় বিশেষ অতিথি প্রফেসর ডা. মো. আফিকুর রহমানও বক্তব্য দেন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন নবীন চিকিৎসকদের হাসপাতালের নিয়মকানুন, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্যে চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহমর্মিতা এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন,অর্থনৈতিক সংকট কাটাতে পাচার হওয়া অর্থ ফেরানোর দাবি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ। তিনি বলেন, আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, মানুষের সেবা করার ব্যাপক সুযোগ তাদের সামনে রয়েছে। দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ্-দ্বীনের সুনাম আরও সমুন্নত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। রোগীদের মানসম্মত সেবা দিতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসার গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি পেশাগত নৈতিকতা ও রোগীদের প্রতি সহমর্মিতা বজায় রেখে চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

বিষয় : চিকিৎসা অনুষ্ঠান মানবিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মানবিক চিকিৎসাসেবার আহ্বান আদ্-দ্বীনের অনুষ্ঠানে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x