দৈনিক সংবাদ দিগন্ত

অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে ব্যর্থতা এবং মাঝের সারির ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের খেসারত দিয়ে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৬ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ৬৬ এবং কালাম ফার্গুসনের ৬৩ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে অজিরা। শেষ দিকে বেন ডাঙ্কের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সামনে ২০৩ রানের কঠিন লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া।বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি তিনটি উইকেট নেন। এছাড়া জিয়াউর রহমান দুটি এবং রুবেল হোসেন একটি উইকেট শিকার করেন। তবে বাকি বোলারদের কার্যকর ভূমিকা না থাকায় অস্ট্রেলিয়ার রান আটকে রাখা সম্ভব হয়নি।

আরও  পড়ুন, বিশ্বকাপের টিকিটে পাকিস্তান-ভারত ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ এবং ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের ইনিংসে জয়ের আশাও তৈরি হয়েছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুই উইকেট হারানোর পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। একের পর এক ব্যাটসম্যান ফিরে যাওয়ায় ম্যাচ থেকে ছিটকে পড়ে দল।তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ, যেখানে ছিল আটটি ছক্কা। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের আশা কিছুটা জেগে উঠলেও শেষ পর্যন্ত বিশাল লক্ষ্য অতিক্রম করা সম্ভব হয়নি।ফলে ১৬৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস এবং ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

বিষয় : বাংলাদেশ অস্ট্রেলিয়া ব্যাটসম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হারল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x