দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপের টিকিটে পাকিস্তান-ভারত ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিটের প্রাথমিক চাহিদায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে পাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের জন্য ১ লাখ ১০ হাজারের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের চাহিদাও প্রত্যাশা ছাড়িয়ে গেছে।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোর জন্য তিন দিনেরও কম সময়ে ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে পাকিস্তান-ভারত ম্যাচের জন্যই সবচেয়ে বেশি আবেদন এসেছে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ‘সুপার ৭’ পর্বের ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ বিশেষভাবে লক্ষ্য করা গেছে।এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচের জন্য ৯২ হাজারের বেশি এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ৮৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্যও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আরও  পড়ুন, মাহমুদউল্লাহর ৭৩ রানের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

ফাইনালের টিকিটের জন্য প্রায় ৬৯ হাজার আবেদন রেকর্ড করা হয়েছে।আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১০ লাখের বেশি আবেদন জমা পড়া বিশ্বকাপের ক্রমবর্ধমান বৈশ্বিক জনপ্রিয়তার প্রমাণ। তার মতে, আইসিসির বড় আয়োজনগুলো এখন শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই; এসব আয়োজন বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার বড় মাধ্যম হয়ে উঠেছে।আয়োজক কমিটির প্রধান নির্বাহী কন্দিসা এনগোনায়াও টিকিটের ব্যাপক চাহিদাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভক্তদের এই সাড়া সরাসরি মাঠে বিশ্বকাপের ম্যাচ উপভোগের প্রবল আগ্রহের প্রতিফলন।টিকিট বরাদ্দের জন্য লটারির (ব্যালট) নিবন্ধন আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকা সময় অনুযায়ী চালু থাকবে। নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। লটারিতে অংশ নিতে আবেদনকারীদের কোনো অর্থ জমা দিতে হবে না।

বিষয় : বিশ্বকাপ পাকিস্তান-ভারত ম্যাচের চাহিদা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের টিকিটে পাকিস্তান-ভারত ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x